নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যে আসন্ন এডিসি নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে একের পর এক কর্মসূচি
সংগঠিত করে চলেছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে বুধবার হোলি উৎসবের দিন খুমলুঙে বিজয় যাত্রা
করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী
সুশান্ত চৌধুরী ও বিজেপি জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেব্বর্মা সহ আরও অনেকে।
মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় সাধারনের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত
হয়। এদিন নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল।
akb tv news
04.03.2026

