রঙের উৎসব হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি সামাজিক মাধ্যমে হোলির শুভেচ্ছা জানিয়ে লেখেন, “সব দেশবাসীকে হোলির শুভেচ্ছা। রঙ ও আনন্দের এই উৎসব সবার জীবনে সুখ বয়ে আনুক। প্রত্যেকের জীবন সুখ, সমৃদ্ধি ও সাফল্যের রঙে ভরে উঠুক।” এদিকে হোলিতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেছেন, এই উৎসব শুভের অশুভের উপর জয়ের বার্তা দেয় এবং বন্ধুত্ব, ক্ষমা ও মানবতার ঐক্যের চেতনাকে জাগ্রত করে। এক বিবৃতিতে তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় হিন্দু ও দক্ষিণ এশীয় ঐতিহ্যের বহু মানুষের কাছে হোলি হল যৌথ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের সময়। এই উৎসবের চিরন্তন বার্তা—অশুভের উপর শুভের জয়, বন্ধুত্ব ও ক্ষমার স্থায়ী মূল্য এবং মানবিক চেতনার ঐক্য—আমাদের নিজেদের ও একে অপরকে নতুন করে গড়ে তোলার সুযোগ দেয়।” হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্র সহ ভারতের উপরাষ্ট্রপতি থেকে শুরু করে লোকসভার বিরোধী দলনেতাও।
akb tv news
04.03.2026

