আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী ১৩ ও ১৪ই মার্চ আসাম সফর করবেন প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৩ ও ১৪ই মার্চ আসাম সফর করবেন। যেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করবেন এবং চা বাগান সম্প্রদায়ের কাছে জমির অধিকারের শংসাপত্র বিতরণ করবেন। বুধবার গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন। তিনি বলেন, দুই দিনের সফরে প্রধানমন্ত্রী কোকরাঝাড়, গুয়াহাটি এবং শিলচরে জনসভা করবেন।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ১৫ই মার্চ গুয়াহাটিতে বিজেপির যুব সংকল্প সমাবেশে যোগ দেবেন। প্রধানমন্ত্রী কোকরাঝাড়ে আসবেন এবং কোকরাঝাড়ে বিভিন্ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কোকরাঝাড়ে কিছু নির্দিষ্ট প্রকল্প রয়েছে যেগুলির উদ্বোধনও করবেন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ১৩ই মার্চ তিনি গুয়াহাটিতে আসবেন এবং গুয়াহাটি থেকেই কিষাণ সম্মান নিধির একটি কিস্তি প্রকাশ করবেন।"










    akb tv news 

    11.03.2026

    3/related/default