নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। যোগদান কর্মসূচির অঙ্গ হিসাবে সাংবাদিক সম্মেলনে মিলিত হন প্রদেশ বিজেপি সাধারন সম্পাদক বিপিন দেববমা।উপস্তিত ছিলেন মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। সাংবাদিক সম্মেলনে বিপিন দেববমা বলেন, ৫৫ পরিবারের মোট ২৭৫ ভোটার তিপ্রা মথা দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন তিপ্রা মথার গুরপদ দেববমা,উদিনা রুপিনি। এদিন তাদেরকে বরন করে নেন প্রদেশ বিজেপি সধারন সম্পাদক বিপিন দেববমা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদেশ সম্পাদক জানান।, তিপ্রা মথার সাথে এডিসি আসন শেয়ারিং নিয়ে কোন চিন্তা ভাবনা নেই। এডিসি নির্বাচনে বিজেপি দল ২৮ টি ২৮টি আসন দখল করবেন বলে রিনি আশ্বস্হ করেন।
akb tv news
10.03.2026

