নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের মধ্যে
কেন্দ্র যখন দেশের নাগরিকদের সুরক্ষা প্রদান করার চেষ্টা করছে, তখন কংগ্রেস ভারতীয়দের
মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। শনিবার অসমে দাঁড়িয়ে কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি কংগ্রেসকে ‘ভারত-বিরোধী শক্তির কাঠপুতুল’ বলেও অভিহিত
করেন। এদিন ভোটমুখী অসমের শিলচরে একটি জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
সেখানে ভাষণ দিতে দিয়ে তিনি বলেন, “যুদ্ধ আবহে যাতে দেশের নাগরিকদের স্বার্থ সুরক্ষিত
করা যায়, তার জন্য আমাদের সরকার দিনরাত কাজ করছে। আমাদের লক্ষ্য হল দেশের নাগরিকদের
উপর এই যুদ্ধের প্রভাব হ্রাস করা। অসমবাসীর উদ্দেশে বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আপনারা
অসম থেকে কংগ্রেসকে উৎখাত করেছেন। আজ দেশের প্রতিটি রাজ্য কংগ্রেসকে শিক্ষা দিচ্ছে।
কংগ্রেস একের পর এক নির্বাচনে হেরে যাচ্ছে। কংগ্রেস ক্রমে পরাজয়ের শতাব্দী অতিক্রম
করতে চলেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।”
akb tv news
14.03.2026

