এই জগতে মায়ের মতো
আর তো কেউ নাই ।
স্নেহ আদর ভালোবাসা
যাহার কাছে পাই।
দুঃখ কষ্ট বুকে চেপে
মা থাকে সদা হাসি মুখে ।
মায়ের মত এত আপন
পৃথিবীতে হয় আর কজন।
মায়ের কোলে মাথা রেখে
খুব শান্তি পাই যেন।
দেখিলে মায়ের মুখ
পাই যেন সদা সুখ।
জন্ম নিয়ে বারে বারে
মা রূপে চাই তোমাকে ।
-সায়ন্তিকা দাস
সপ্তম শ্রেণি
ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৪ই মার্চ ২০২৬

