আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মা সরস্বতী ।। কবিতা ।। মেঘা পাল ।। ত্রিপুরা ।। আরশিকথা

    আরশি কথা

    মা সরস্বতী


    বিদ্যার দেবী তুমি মা সারদা,

    হংসবাহীনী তুমি অম্বিকা।

    স্বেতপদ্মে বসন যাহার,

    অজ্ঞানতার বিনাশ, শরণে তাহার।


    শুভ্র বসনে শুভ্র আলো,

    বীণার সুরে জাগে ভালো।

    বিদ্যার দেবী, জ্ঞানের দান,

    তোমার কৃপায় জগৎ মহান।


    কলমে লেখায়, কণ্ঠে গান,

    তোমার আশীর্বাদে এই জগৎ মহান।

    সর্ব চাহি তোমায় পাশে,

    থেকো মা সর্বদা সাথী হয়ে।


    মূর্তি তোমার কেবল প্রতিমা নয়,

    প্রশ্ন তুমি যে অন্ধ বিশ্বাসের সামনে দাঁড়ায়।

    তোমার পূজা তখনই সার্থক, 

     যখন কলম নত না হয় শক্তির কাছে, 

    আর জ্ঞান বিক্রি না হয়, সুবিধার কাছে।


    - মেঘা পাল 

      অষ্টম শ্রেণি

      ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির 


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৪ই মার্চ ২০২৬

     

    3/related/default