আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হোলি ।। কবিতা ।। বিবেক রায় ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    হোলি


    বসন্তে বসন্তে নবীন আলোয়

    সকলে মিলে নাচে রঙের খেলায়,

    অনুভূতির দোল সাজালো সবাই।

    রং দিয়ে নিজে সাজলো কানাই,

    ফাগুন আসতে না আসতেই!

    শুরু হল হোলির আয়োজন

    মিষ্টি মুখে গায় আনন্দের গান

    ছোট বড়ো সবাই করে আহ্বান 

    ভুলতে পারে না কেও হোলির মজা

    প্রকৃতি থাকে সদাই তাজা- তরতাজা।


    -বিবেক রায়

    অষ্টম শ্রেণি

    ভবনস্  ত্রিপুরা বিদ্যামন্দির


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৪ই মার্চ ২০২৬

     

    3/related/default