তুমি ভেবো না তুমি কিছুই পারো না;
তুমি পারো সবকিছুই।
তুমি অবশ্যই হারবে -কিন্তু তুমি পারবে।
তুমি পথে অন্ধকারে হারিয়ে যাবে ;
কিন্তু আমি জানি তুমি জিতবে।
তুমি অবশ্যই হারবে- কিন্তু তুমি পারবে।
দরকারে কিছুক্ষণ ভাবো-দেখো ;
কিন্তু থেমোনা কখনো।
লোকে বলে অনেক কিছু; তাদের কথা শুনে থেমোনা জীবনেও ।
তুমি অবশ্যই হারবে- কিন্তু তুমি পারবে।
দুঃখ করে বসে থেকো না যা হয়েছে;
ভবিষ্যতে কি করতে চাও তার কথা বলো।
ভয় পেয়ো না-ভয় পেলে জিতবে কি করে ?
সাহস করে এগিয়ে যাবে- দেখো সব ভালোই হবে।
তুমি অবশ্যই হারবে- কিন্তু তুমি পারবে।
-পৃথা ভট্টাচার্য্য
অষ্টম শ্রেণী
ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৪ই মার্চ ২০২৬

.jpg)