আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমার বোন ।। কবিতা ।। অংশুমান মালাকার ।। ত্রিপুরা ।। আরশিকথা

    আরশি কথা

    আমার বোন 


    আমার প্রিয় আদরের বোন,

    তাকে ছাড়া বসে না আমার মন ।।

    মিষ্টি মিষ্টি কথা তার চোখে স্বপ্নভরা,

    তার হাসিতে লুকিয়ে থাকে দুষ্টমির ফোয়ারা ।

    ঝগড়া করি একটু আবার মিলে ও যাই ,

    ছোট বোনের ভালোবাসা সব দুঃখ ভোলায়।

    গুটি গুটি পায়ে যখন পাশ দিয়ে হেঁটে যায় ! 

    নূপুরের ঝন ঝন শব্দে মনটাকে কেড়ে নিয়ে যায়।

    সারা দিন করে শুধু বাবার কাছে বায়না,

    তাকে ছাড়া আমার মন কোথাও যেতে চায়না।


    - অংশুমান মালাকার 

    ষষ্ঠ শ্রেণী

    ভবনস ত্রিপুরা বিদ্যা‌ মন্দির


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৪ই মার্চ ২০২৬ 



     

    3/related/default