আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বাড়ল ৩১ টাকা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মাসের প্রথম দিনই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।এক ধাক্কায় ৩১ টাকা দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর করা হয়। এর ফলে এলপিজি সিলিন্ডার কিনতে সাধারণ মানুষের আরও খসবে গ্যাঁটের কড়ি।মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা করা হয়। কখনও বাড়ানো হয় আবার কখনও কমানো হয়। যদিও গত কয়েক মাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে। তথ্য বলছে, বছরের শুরুতেই অর্থাৎ ১লা জানুয়ারি এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় ১১১ টাকা। এমনকী ১লা ফেব্রুয়ারিতেও আরও ৪৯ টাকা  বৃদ্ধি হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সেই ধারা অব্যাহত রয়েছে মার্চেও। সংশোধিত দামের  তালিকা অনুযায়ী, ১লা মার্চ কলকাতায় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ১৮৭৫ টাকা ৫০ পয়সা। শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও উল্লেখযোগ্য ভাবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে।











    akb tv news 

    01.03.2026


    3/related/default