আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিউটি পার্লার চুরি কান্ডে তিন চোরকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    গত ২৫শে ফেব্রুয়ারি আগরতলার এম বি বি ক্লাব সংলগ্ন উত্তরা বিউটি পার্লারের চুরি কান্ডে ৩ চোরকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। রবিবার পূর্ব থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এডিশনার এস পি ধ্রুবনাথ জানান, এম বি বি ক্লাব সংলগ্ন উত্তরা বিউটি পার্লারে চুরির ঘটনা সংঘটিত হয়।এরই পরিপ্রেক্ষিতে পার্লারের মালিক উত্তরা নাথ পূর্ব থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্তভার হাতে নিয়ে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে রবিবার আগরতলার লালমাটি এলাকা থেকে গোপাল বিশ্বাস নামে একচোরকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো দু’জনকে গ্রেফতার করে। ধৃতরা হল- দীপ সাহা ও দীপক দাস। তাদের কাছ থেকে একটি আই ফোন উদ্ধার করে রবিবার রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে তোলা হয় বলে জানান।







    akb tv news 

    01.03.2026

     

    3/related/default