আবারো তৃণমূলের আবেদন
ফেরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নিয়ে তৃতীয়বার। রাইসিনা
হিলের তরফে জানানো হয়েছে, সময়ের অভাবে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে এখন দেখা
করতে পারবেন না
রাষ্ট্রপতি। প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরকে ঘিরে বিতর্কের
পর তৃণমূলের আবেদন বার বার খারিজ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। উল্লেখ্য, গত ৭ই মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরকে
কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বেধেছিল। আন্তর্জাতিক আদিবাসী কনফারেন্সে যোগ দিতে
শিলিগুড়ির গোঁসাইপুরে এসেছিলেন রাষ্ট্রপতি। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে
মুখ্যমন্ত্রী বা তাঁর মন্ত্রিসভার কোনও সদস্য না যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। বাংলায়
আদিবাসী সমাজের উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি। যার জবাব দিতে দেরি করেনি পশ্চিমবঙ্গের
শাসক দল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির এই মন্তব্যের
বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার আদিবাসীদের উন্নয়নে কী কী পদক্ষেপ
করেছে, তা জানাতে তৃণমূলের এক প্রতিনিধি দলকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার নির্দেশ
দেন।
akb tv news
24.03.2026

