নিজস্ব প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের প্রভাব একেবারে
ভারতের সাধারণ মানুষের রান্নাঘরে পৌঁছে দিয়েছে।এই পরিস্থিতিতে ভারতের অবস্থান ঠিক
কী হলে উনুনের আঁচের ঝাঁজ কমবে না– সেই প্রশ্নও ভাবাচ্ছে সকলকে। অবশেষে, সংসদে এবিষয়ে
মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি ভারতের পক্ষে খুবই ‘উদ্বেগজনক’
বলে জানিয়েছেন তিনি। সমস্যাটি দীর্ঘস্থায়ী বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।এই সময়
ধারাবাহিক কূটনীতিই যে একমাত্র পথ– সেই কথাও বলতে ভোলেননি তিনি। বুধবার প্রধানমন্ত্রী
সংসদে এসব মন্তব্য করার পরই অভিযানের গতি কিছুটা শ্লথ করার বার্তা দিয়েছেন মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত কয়েক দিন ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে হানা স্থগিত
করেছে আমেরিকা। যুদ্ধ বন্ধ করার জন্য ইরানের সঙ্গে আলোচনাও ইতিবাচক বলে ট্রাম্পের
ইঙ্গিত। ট্রাম্পের এসব বার্তার পরই আন্তর্জাতিক বাজারে কিছুটা নেমেছে অপরিশোধিত জ্বালানি
তেলের দাম।
akb tv news
24.03.2026

