আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    'মন কি বাত' অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের ১৩২ তম পর্ব সম্প্রচার করা হয়। এদিন এই অনুষ্ঠানে  মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড পরিস্থিতির কথাও  মনে করে দিয়েছেন তিনি। তবে, এই কঠিন পরিস্থিতিতে আবারও একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে দেশবাসীর উদ্দেশে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী বলেন, “আমাদের পড়শি দেশে একমাস ধরে যুদ্ধ চলছে। কঠিন একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আমি এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সকল দেশবাসীর কাছে অনুরোধ করব, একজোট হয়ে আমাদের লড়াই করতে হবে। এই বিষয়টা নিয়ে অনেকে রাজনীতি করছেন। কিন্তু, কঠিন পরিস্থিতিতে রাজনীতি করা উচিত নয়। প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনীতি করা উচিত নয়। আতঙ্ক ছড়িয়ে অনেকে দেশের ক্ষতি করছেন।”কঠিন পরিস্থিতিতে ফের একবার কোভিড পরিস্থিতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের সঙ্গে উপসাগরীয় দেশগুলির সম্পর্ক রয়েছে। কর্মসূত্রে প্রায় এক কোটিরও বেশি ভারতীয় পশ্চিম এশিয়ার দেশগুলিতে বসবাস করছেন।” ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপসাগরীয় দেশগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য ভারতের জ্বালানি চাহিদা পূরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে বিশ্বজুড়ে তেলের সংকট তৈরি হচ্ছে। তবে, ভারত এই চ্যালেঞ্জের মোকাবিলা করার চেষ্টা করছে।” এরপরই তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, “এটি নিঃসন্দেহে একটি কঠিন সময়। এই বিষয় নিয়ে যারা রাজনীতি করছেন, তাঁদের বিরত থাকা উচিত। এটি ১৪০ কোটি মানুষের স্বার্থের সঙ্গে জড়িত। গুজব দেশকে বড় ক্ষতির দিকে নিয়ে যায়। তাই গুজব ছড়াবেন না। সবাইকে সতর্ক থাকতে হবে বলে প্রধানমন্ত্রী জানান।”









    akb tv news 

    29.03.2026


    3/related/default