আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বীকৃতি দিলেন ত্রিপুরার সৌর শক্তি উদ্যোগকে।।মন্ত্রী রতন লাল নাথ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ত্রিপুরা রাজ্যের দূর্গম জনজাতি এলাকায় সৌর মাইক্রোগ্রিডের আলো নতুন আশা জাগাচ্ছে। সেই পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে খোয়াই জেলার মুংগিয়াকামি আরডি ব্লকের কর্ণরাম পাড়ায়, যা রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে উল্লেখ করা হয়েছে।এদিন মোহনপুর মন্ডলের ৪৫ নং বুথে অভিচরণ এলাকার সাধারণ জনগণ ও দলীয় কার্যকর্তাদের সঙ্গে বসে ‘মন কি বাত’কার্যক্রম শ্রবণ করার পর বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ একথা বলেন।   মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “'পিএম সূর্য ঘর মুফত বিদ্যুৎ যোজনা'-এর সুবিধা উত্তর-পূর্ব অঞ্চলেও পৌঁছাচ্ছে। ত্রিপুরার অনেক রিয়াং জনজাতির গ্রাম আগে বিদ্যুতের সমস্যায় ভুগত। এখন সৌর মিনি-গ্রিডের মাধ্যমে তাদের বাড়ি আলোকিত হচ্ছে। শিশুদের সন্ধ্যার পরও পড়াশোনা করতে সুবিধা হচ্ছে। মানুষ তাদের মোবাইল চার্জ করতে পারছে, আর গ্রামের সামাজিক জীবনও পরিবর্তিত হয়েছে।পরবর্তীতে, বিদ্যুৎ মন্ত্রী জানান, রাজ্যের পাহাড়ি এলাকায় ৩৪৭টি গ্রামে ১২,১০৩টি পরিবার সৌর মিনি-গ্রিডের মাধ্যমে বিদ্যুতের সুবিধা পাচ্ছে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে।রাজ্যে বর্তমানে ৪৭ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন হয় যা ট্রেডা এবং রাজ্য বিদ্যুৎ নিগমের এর মাধ্যমে।তিনি বলেন, পিএম সূর্য ঘরের অধীনে ২,৭৫৩টি পরিবার সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ পেয়েছে। মোট ৭,৯৯১টি কৃষক পরিবার সৌর পাম্প পেয়েছে এবং ৪০,০০০ কানি জমি সেচ হয়েছে। পিএম ডিভাইন এর অধীনে ৯,৭২৫টি ঘরে বিদ্যুৎ পৌঁছেছে।








    akb tv news 

    29.03.2026

    3/related/default