আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এবার পেট্রোল পাম্পেও মিলবে কেরোসিন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোটা দেশে চলমান জ্বালানি সঙ্কটের আবহে এবার পেট্রোল পাম্পেও মিলবে কেরোসিন।ফের কেরোসিন বিলির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৬০ দিন ধরে কেরোসিন পাওয়া যাবে, যা শুধুমাত্র রান্না ও আলো জ্বালানোর কাজেই ব্যবহার করা যাবে। রবিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে, PDS-এর মাধ্যমে কেরোসিন পুনরায় সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। প্রতি জেলায় সর্বোচ্চ ২টি পাম্পে কেরোসিন সংরক্ষণের অনুমতি দিয়েছে কেন্দ্র। কেরোসিন বহনকারী ট্যাঙ্কার গুলির জন্যও নিয়মে ছাড় দেওয়া হয়েছে। কেরোসিন পরিবহনের জন্য অতিরিক্ত লাইসেন্সের প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে।











    akb tv news 

    30.03.2026


    3/related/default