অসমে দীর্ঘ সময় ধরে অস্থিতিশীলতা ছিল, কিন্তু গত দশকে পরিস্থিতি বদলে গেছে,
কারণ বিজেপির ডাবল-ইঞ্জিন সরকার রাজ্যে শান্তি নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।
আমরা এমন এক
যুগ দেখেছি যখন অসম সহিংসতায় জ্বলছিল। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলেন।“মেরা
বুথ, সবসে মজবুত সংবাদ-এর অঙ্গ হিসেবে অসমে বিজেপির বুথ- স্তরের কর্মীদের উদ্দেশে ভাষণ
দেওয়ার সময় প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, বিজেপি কর্মীদের জনগণকে মনে করিয়ে
দিতে হবে যে কীভাবে কংগ্রেস "শুধুমাত্র শিরোনাম তৈরি করতে এবং জনগণকে বিভ্রান্ত
করতে কাগজে-কলমে চুক্তি করত"। উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠনের সঙ্গে বিজেপি
সরকারের ১২টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের
আমলে শান্তি চুক্তি গুলোকে উপেক্ষা করা হয়েছিল এবং যুবকদের দুর্ভোগ পোহাতে ও অশান্তির
দিকে ধাবিত হতে ছেড়ে দেওয়া হয়েছিল।
akb tv news
30.03.2026

