হাওড়া নদীর তীরবর্তী গাঙ্গাইল রোডের মেলারমাঠে, বাঘাযতীন পার্ক সংলগ্ন মনোরম পরিবেশে আন্তর্জাতিক সাহিত্য ঘরানা ও আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের আগরতলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য বসন্ত উৎসব। নাচ, গান, আবৃত্তি, গীতিনাট্য ও সাহিত্যচর্চার সমন্বয়ে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত সাংস্কৃতিক আসরে পরিণত হয়।
নারী দিবস উপলক্ষে ‘ঘরানা নারী গৌরব সম্মাননা-২০২৬’ প্রদান করা হয় নন্দিতা ভট্টাচার্যকে এবং ‘ঘরানা সাহিত্য কৃতিত্ব সম্মাননা-২০২৬’ পান নিতাই শর্মা। রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার অংশগ্রহণের পাশাপাশি ‘ঘরানা পরম্পরা’-র শিল্পীদের গীতিনাট্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
প্রকৃতির সান্নিধ্যে এই উৎসব উপস্থিতদের মনে বিশেষ ছাপ ফেলে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩০শে মার্চ ২০২৬

.jpeg)



.jpeg)

.jpeg)