নিজস্ব প্রতিনিধিঃ
নবরাত্রি উৎসবের সূচনা উপলক্ষ্যে বৃহস্পতিবার দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা
জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করার
পাশাপাশি ‘বিকশিত ভারত’ গড়ার সম্মিলিত স্বপ্নকে পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
তাঁর বার্তায়,
দেবী দুর্গার আরাধনায় উৎসর্গীকৃত নয় দিনব্যাপী এই উৎসবের আধ্যাত্মিক তাৎপর্যের ওপর
জোর দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন , এই ঐশ্বরিক আশীর্বাদ মানুষের জীবনে শক্তি,
ইতিবাচকতা ও সম্প্রীতি জাগিয়ে তুলবে এবং একই সাথে দেশের উন্নয়ন যাত্রাকে উজ্জীবিত
করবে।নবরাত্রির প্রথম দিনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী এই দিনে পূজিত দুর্গার
আদি রূপ দেবী শৈলপুত্রীর কথা উল্লেখ করেন।
akb tv news
19.03.2026

