নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যে বর্তমানে স্নাতক শিক্ষক বা সহকারী শিক্ষকের ২৭৮১টি শূন্যপদ রয়েছে।
২০২৫ সালে টেট-টু পরীক্ষায় ৪৫০০০ পরীক্ষার্থীর মধ্যে ১৪৮৮ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
তাদের সকলকে একসঙ্গে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর সিটি সেন্টারের সামনে পুনরায়
বিক্ষোভ দেখায় তারা। প্রসঙ্গত, ইতিপূর্বে পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতিরা সকলকে
একসঙ্গে নিয়োগের দাবিতে আন্দোলন সংঘটিত করেছে। কিন্তু রাজ্য সরকার থেকে এখনো তাদেরকে
নিয়োগের ব্যাপারে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে বাধ্য হইয়ে এদিন তারা পুনরায়
বিক্ষোভ প্রদর্শন করে এবং সকলকে একসঙ্গে নিয়োগের দাবি জানায়। পাশাপাশি বিধানসভা অধিবেশন
চলাকালীন তাদের ব্যাপারে যদি কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা না হয় তাহলে আগামী দু-তিন
দিনের ভেতর তারা বিধানসভা অভিযান সংঘটিত করবে বলে জানায়।
akb tv news
19.03.2026

