নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার দিল্লি মেট্রোর দু’টি নতুন করিডোরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সবুজ পতাকা নেড়ে দেশের প্রথম ‘রিং মোট্রো’ চালু করলেন তিনি। নতুন দু’টি মেট্রো রেল করিডর হল মজলিস পার্ক-মৌজপুর বাবরপুর (গোলাপি লাইন) করিডোর, যেটি প্রায় ১২.৩ কিলোমিটার দীর্ঘ। অন্যটি দীপালি চক-মজলিস পার্ক (ম্যাজেন্টা লাইন) করিডোর। যেটি প্রায় ৯.৯ কিলোমিটার বিস্তৃত। এছাড়াও এদিন একাধিক পরিকাঠামো এবং আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই খাতে খরচ হবে ৩৩ হাজার ৫০০ কোটি টাকা। অন্য দিকে ১৮ হাজার ৩০০ কোটি টাকা খরচের আরও দু’টি মেট্রো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদি।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দিল্লি শুধু ভারতের রাজধানি নয়, দিল্লি ভারতের পরিচয়। তাই দিল্লির বিকাশ শুধু এক শহরের বিকাশ নয়, তা সারা দেশের বিকাশ।দিল্লি যত আধুনিক হবে ভারতের আত্ম বিশ্বাস তত মজবুত হবে বলে তিনি জানান।
\akb tv news
08.03.2026

