আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ 

    ভারতের উপররাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ রবিবার সকালে দেশের তথা রাজ্যের অন্যতম তীর্থস্থান মাতা  ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজার্চনা করেছেন। দুই দিনের রাজ্য সফরে এসে তিনি উদয়পুরের মাতাবাড়িতে উপস্থিত হয়ে দেবী ত্রিপুরাসুন্দরীর দর্শন ও বিশেষ পূজা করেন। মন্দিরে পৌঁছুলে  উপরাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়। এদিন উপ রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পুজো অর্চনার সময় মন্দির কর্তৃপক্ষ ও পুরোহিতরা বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ পূজার আয়োজন করেন। পুজো শেষে উপরাষ্ট্রপতি মন্দির প্রাঙ্গণে কিছু সময় অতিবাহিত করেন এবং রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ উন্নতি কামনা করেন। উপরাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে মাতাবাড়ি মন্দির ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয় যাতে সফর নির্বিঘ্নে সম্পন্ন হয়।









    akb tv news 

    08.03.2026

     

    3/related/default