নিজস্ব প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের প্রভাব পড়ল ভারতের
রান্নাঘরে।তাই জ্বালানি সংকট সামাল দিতে আরও একটি সিদ্ধান্ত গ্রহন করল কেন্দ্র। এখন
থেকে সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক।
এব্যাপারে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বক্তব্য, পশ্চিম এশিয়ার সংঘাতের
পরিস্থিতিতে ভর্তুকি প্রক্রিয়াকে সুগম তথা স্বচ্ছ করতে এবং অপব্যবহার আটকাতে এই পদক্ষেপ
করা হল। মন্ত্রক জানিয়েছে, গ্রাহকরা জ্বালানি বিপণনকারী সংস্থাগুলির মোবাইল
অ্যাপের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। পাশাপাশি আধার ফেসআরডি অ্যাপের
মাধ্যমেও স্মার্টফোন থেকে বাড়িতে বসেই ই-কেওয়াইসি প্রক্রিয়া সারা যাবে। এছাড়াও গ্রাহকরা
সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে আঙুলের ছাপ বা আইরিস স্ক্যানের মাধ্যমে
পরিচয় যাচাই করতে পারবেন।
akb tv news
17.03.2026

