আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এইমস-এর একটি বিশেষজ্ঞ দল রাজ্যে এসে স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবার মূল্যায়ন করে ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে।।মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস (এইমস)-এর বিশেষজ্ঞ দলের সাম্প্রতিক সফরের পর ত্রিপুরার স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে একাধিক সংস্কার ও পরিকল্পনার রূপরেখা সামনে আনল রাজ্য সরকার। মঙ্গলবার ত্রিপুরা বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই প্রসঙ্গ উত্থাপন করলে তার জবাবে বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান, এইমস-এর একটি বিশেষজ্ঞ দল রাজ্যে এসে স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবার মূল্যায়ন করে ইতিমধ্যেই তাদের রিপোর্ট জমা দিয়েছে। তিনি বলেন, দলটি সফর করেছে এবং সরকারকে রিপোর্ট দিয়েছে। তিনি আরও জানান, এইমস নয়াদিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (মৌ)-এর ভিত্তিতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিপুরায় একটি ‘হেলথ ইউনিভার্সিটি’ স্থাপনের প্রস্তাব, যা মেডিক্যাল, ডেন্টাল, নার্সিং ও প্যারামেডিক্যাল শিক্ষাকে শক্তিশালী করবে। আরও বেশ কিছু দিক উল্লেখ করে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, মৌ-তে উল্লিখিত বাকি সুপারিশগুলি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। বিরোধীদের উত্থাপিত প্রশ্নের প্রেক্ষিতে এই আলোচনায় স্পষ্ট হয়েছে যে, এইমস-এর মানদণ্ড অনুসরণ করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ত্রিপুরা সরকার। 







    akb tv news 

    17.03.2026

    3/related/default