নিজস্ব প্রতিনিধিঃ
ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার
সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও আগরতলার বাবস্থাপনায় মঙ্গলবার আগরতলাস্থিত
শ্রম ভবন প্রাঙ্গনে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এদিন জব ফেয়ারের মাধ্যমে ৬টি বেসরকারি কোম্পানিতে
মোট ১৭৮টি পদে বেকার যুবক-যুবতীদের নিয়োগ করা হয়।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেকার
যুবক যুবতীরা এসে এই জব ফেয়ারে অংশ নিয়েছেন। এই জব ফেয়ার আমরা নিয়মিত ভাবে করে থাকি
বলে শ্রম ভবনের আধিকারিক জানান।
akb tv news
17.03.2026

