নিজস্ব প্রতিনিধিঃ
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের
কলকাতা সফরের সময়েই সংসদে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় শুরু করে
দিল তৃণমূল কংগ্রেস। জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবের খসড়া তৈরি হয়ে গিয়েছিল
আগেই। এবার শুরু হয়ে গিয়েছে সই সংগ্রহের কাজও। সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই সংসদে
কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ ঐক্যবদ্ধ বিরোধীদের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক
জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি সম্বলিত ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিস জমা দেওয়ার সম্ভাবনা
প্রবল।বিরোধী শিবিরের তরফে সম্মিলিতভাবে এই পদক্ষেপ গ্রহন করা হলেও এর নেতৃত্বে
যে তৃণমূলই রয়েছে, সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
akb tv news
10.03.2026

