নিজস্ব প্রতিনিধিঃ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন পদক্ষেপ নিয়ে
মঙ্গলবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন সংবাদ
মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সম্প্রতি তো মমতা বন্দ্যোপাধ্যায় কালো কাপড় বা কালো
উরনা পড়ে সুপ্রিম কোর্টে গেছেন। একবার তো পা ভাঙ্গলেন। আবার জানি কি ভাঙ্গেন। এটা তো
উনার ব্যক্তিগত বিষয়। তো কখন যে কি করবেন তিনি নিজেই জানেন না। তিনি রাষ্ট্রপতিকে বলেছেন
যে তিনি বার বার আসবেন, আর আমি বার বার যাব। আমার কোন কাজকর্ম নাই নাকি। তাই তিনি কখন
যে কি বলেন, খোদ নিজেই জানেন না বলে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান।
akb tv news
10.03.2026

