আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিকল্প পথে জ্বালানি সরবরাহ বহাল থাকবে ভারতে।। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের প্রভাব ভারতের উপর পড়বে না। বিকল্প পথে জ্বালানি সরবরাহ বহাল থাকবে ভারতে। ইরানে যুদ্ধের মাঝেই বুধবার দেশবাসীকে আশ্বস্ত করে এই বার্তা দিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। জানা গেছে, পশ্চিম এশিয়াকে এড়িয়ে বিকল্প পথে ৪০টি দেশ থেকে তেল আনছে ভারত। গোটা বিশ্বের ২০-২৫ শতাংশ তেল বাণিজ্য চলে হরমুজ প্রণালী থেকে।  যুদ্ধে সেই খাঁড়ি বন্ধ করে দিয়েছে ইরান। রীতিমত হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে, এক লিটার তেলও পশ্চিম এশিয়ার বাইরে যাবে না। গুরুতর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দেশকে আশ্বস্ত করে জানান, অন্যান্য দেশে জ্বালানি সংকট তৈরি হলেও ভারতে এখনও তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি। পাশাপাশি সরকারি সূত্রে জানা যাচ্ছে, সরবরাহ মসৃণ রাখতে ৪০টি দেশ থেকে বিকল্প পথে আসছে জ্বালানি।







    akb tv news 

    11.03.2026


    3/related/default