আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আধুনিকভাবে সাজিয়ে তোলা হবে বটতলা মহাশ্মশানকে।। মেয়র দীপক মজুমদার।।AKB TV News

    আরশি কথা



     

     নিজস্ব প্রতিনিধিঃ 

    রাজধানীর বটতলা মহাশ্মশানের সৌন্দর্যায়নের কাজ বুধবার থেকে শুরু হয়েছে। আপৎকালীন ব্যবহারের জন্য বটতলা মহাশ্মশানে তৈরি হচ্ছে নতুন চুল্লি। প্রসঙ্গত, বর্ষায় হাওড়ার জল ঢুকে প্রায় সময়ই জলমগ্ন হয়ে পড়ে বটতলা মহাশ্মশান।শবদেহ নিয়ে আসার পর সমস্যায় পড়তে হয় শববাহিদের। সেদিকে লক্ষ্য রেখে আপৎকালীন ব্যবহারের জন্য রাস্তার পাশে তৈরি করা হবে নতুন চুল্লি। পাশাপাশি সৌন্দর্যজন বৃদ্ধি করার লক্ষ্যে বসানো হবে ফোয়ারা লাগানো হবে হাই মাস্ট লাইট। শবদেহের সঙ্গে আসা লোকজনদের বসার জন্য ব্যবস্থা করা হবে চেয়ারের।সেদিকে লক্ষ্য রেখে বুধবার মেয়র দীপক মজুমদার বটতলা মহা শ্মশান পরিদর্শন করেন। পরিদর্শনকালে উনার সঙ্গে ছিলেন কর্পুরেটর জাহ্নবী দাস দত্ত সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনকালে মেয়র বলেন, বটতলা মহাশ্মশানকে আধুনিকভাবে সাজিয়ে তুলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।







    akb tv news  

    11.03.2026


    3/related/default