আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পশ্চিম আফ্রিকার থেকে এলপিজি আমদানির উপর জোর দিচ্ছে ভারত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে উভয় সঙ্কটে ভারত। একদিকে অবরুদ্ধ হরমুজ। এক্ষেত্রে ইরান ছাড় দিলেও এখনও ভারতের ১৮টি জাহাজ আটকে রয়েছে। অন্যদিকে, আমেরিকা, রাশিয়া, কানাডা, নরওয়ে থেকে এলপিজি আমদানি করতে বিপুল পরিমাণ পরিবহন খরচের মুখোমুখি হতে হচ্ছে ভারতকে। এই পরিস্থিতিতে পশ্চিম আফ্রিকার থেকে এলপিজি আমদানির উপর জোর দিচ্ছে ভারত। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ় প্রণালী বন্ধ থাকার কারণে তেল ও গ্যাসের সংকট তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এই উদ্বেগজনক পরিস্থিতি ভারতেও।তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী নিজেই উদ্বেগ প্রকাশ করেছেন। তবে, কেন্দ্রীয় সরকারের তরফে বার বার আশ্বাস দেওয়া হয়েছে,পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। পদক্ষেপ হিসেবে ইরান ও রাশিয়ার পাশাপাশি অন্যান্য দেশ থেকেও এলপিজি আমদানি শুরু করেছে ভারত। কিন্তু, তা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ছে ভারতের জন্য। এরই মধ্যে পশ্চিম আফ্রিকার দেশগুলি থেকে এলপিজি আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। 

     







    akb tv news 

    31.03.2026

    3/related/default