আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জৈন মন্দিরে মহাবীর জন্ম জয়ন্তী উদযাপন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মঙ্গলবার জৈন সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবীর জয়ন্তী। এই উপলক্ষে আগরতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভগবান মহাবীর-এর ২৬২৫তম জন্মবার্ষিকী।এদিন মহাবীর ধর্মীয় ট্রাস্ট-এর উদ্যোগে আগরতলা টাউন হল সংলগ্ন জৈন মন্দিরে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জৈন সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ এবং সমাজের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।এদিন সকাল থেকে সারা দেশের সঙ্গে আগরতলার জৈন মন্দিরেও ভক্তরা পূজা, অর্চনা, আরতি, আবৃত্তি, ধর্মীয় গান, ভজন ও কীর্তনের মাধ্যমে ভগবান মহাবীরের জন্মজয়ন্তী উদযাপন করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহাবীর ধর্মীয় ট্রাস্টের চেয়ারম্যান তরুন কুমার জৈন বলেন, জৈন ধর্মে মোট ২৪ জন তীর্থঙ্কর রয়েছেন এবং তাদের মধ্যে ভগবান মহাবীর শেষ তথা ২৪তম তীর্থঙ্কর। জৈন ধর্ম অনুযায়ী তীর্থঙ্কর অর্থ ‘অরিহন্ত’—যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করেন এবং সেই জ্ঞান মানব সমাজের কল্যাণে প্রচার করেন। জৈন তীর্থঙ্করদের মতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পশু, পাখি, কীটপতঙ্গসহ কোন জীব বা গাছপালার ক্ষতি করা উচিত নয়। তাদের শিক্ষা মানবতা, পরিবেশ সংরক্ষণ এবং সকল জীবের কল্যাণের বার্তা বহন করে।তিনি জানান, জৈন ধর্মে সর্বধর্ম সমন্বয় ও ভ্রাতৃত্ববোধের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা “বসুধৈব কুটুম্বকম” তত্ত্বের মাধ্যমে প্রকাশ পায়। জৈন ধর্মাবলম্বীদের প্রধান মন্ত্র নওকার মন্ত্র-এ জগতের সমস্ত অরিহন্ত, সিদ্ধ, আচার্য ও সাধুদের প্রতি প্রণাম জানিয়ে সমগ্র বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

     






    akb tv news 

    31.03.2026


    3/related/default