আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    পশ্চিমবঙ্গ সহ দেশের চার রাজ্যে রবিবার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এরপর দিন সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন তিনি। এদিন রাষ্ট্রপতি ভবনে যান  আরএন রবি। এই সাক্ষাৎ নিছক সৌজন্যমূলক নাকি, অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ভোটমুখী বাংলায় হঠাৎ সিভি আনন্দ বোস রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন। প্রাক্তন কেন্দ্রীয় অফিসার আর এন রবিকে রাজ্যপাল করে নিয়ে আসা হয় বাংলায়। উল্লেখ্য, গত ১২ই মার্চ রাজ্যপাল হিসাবে শপথ নেন আরএন রবি। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথবাক্য পাঠ করান। রীতি মেনে শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তিত্ব। 






    akb tv news 

    16.03.2026

    3/related/default