আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আর্থিক চাপের মধ্যেও ত্রিপুরা সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে। সোমবার ত্রিপুরা বিধানসভার অধিবেশনে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা। ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট পেশের পর বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, এদিন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে ৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে ১ লক্ষ ২ হাজার ৫৬৩ জন সরকারি কর্মচারী এবং ৮১ হাজার ৬১৯ জন পেনশনভোগী রয়েছেন। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। তিনি আরও জানান, মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের উপর বছরে প্রায় ৫০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে। এই বাড়তি ব্যয় মেটাতে সরকারকে অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। 









    akb tv news 

    16.03.2026

    3/related/default