আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠাল পশ্চিম বাংলার তৃণমূল।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আদিবাসী সমাজের উন্নয়নে পশ্চিমবঙ্গ রাজ্যে কী কী পদক্ষেপ গ্রহন করেছে তৃণমূল সরকার, যাবতীয় তথ্য তুলে ধরার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চায় তৃণমূলের প্রতিনিধি দল। এই মর্মে গত সপ্তাহে একটি চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। কিন্তু তখন সময় দেননি রাষ্ট্রপতি। যার ফলে ফের দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠাল পশ্চিম বাংলার শাসক দল।প্রসঙ্গত, সম্প্রতি রাষ্ট্রপতির বঙ্গ সফর নিয়ে বিতর্ক হয়েছে। তারপর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দেওয়ার জন‍্য দলের সাংসদদের নির্দেশ দিয়েছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যে তফসিলি জাতি, জনজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের জীবনের মান উন্নয়ন করতে পরিকাঠামো নির্মাণ, জীবন যাত্রায় সহায়তা, সামাজিক সুরক্ষা এবং শিক্ষায় পশ্চিমবঙ্গ সরকার ‘যে দৃষ্টান্তমূলক পদক্ষেপ’গুলি করেছে তা রাষ্ট্রপতিকে জানানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

     







    akb tv news 

    13.03.2026


    3/related/default