নিজস্ব প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের আগুনে পুড়ছে ভারতবর্ষের
রান্না ঘর।বর্তমানে জ্বালানি সংকটে বেসামাল গোটা দেশ।এনিয়ে আতঙ্কিত আমজনতা। এই পরিস্থিতিতে
দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ বার্তায় তিনি
বলেন, “পশ্চিম এশিয়ায় অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে ভারতে যে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে,
তা কাটিয়ে উঠবে দেশ। ঠিক যেমন কোভিড যুদ্ধ জয় করেছিল ভারত।” শুক্রবার এনএক্সটি
সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “১৪০ কোটি
ভারতবাসীর উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। কোভিড যুদ্ধের মত আমরা এই সংকটও কাটিয়ে উঠব।
আমাদের সংকল্প স্পষ্ট। যুদ্ধের কারণে নাগরিকদের যাতে
কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়। সরবরাহ ব্যবস্থায় তৈরি হওয়া বাধাগুলি কাটানোর জন্য
সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।” যুদ্ধের আগুনে দেশজুড়ে গ্যাস সংকট সৃষ্টি
হতেই কালোবাজারিদের রমরমাও বৃদ্ধি পেয়েছে। এদিন প্রধানমন্ত্রী তাঁদের উদ্দেশেও কড়া
বার্তা দিয়েছেন। তিনি বলেন, “পরিস্থিতির সুযোগ নিয়ে যাঁরা গ্যাসের কালোবাজারি করছেন,
তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
akb tv news
13.03.2026

