নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাত করলেন ত্রিপুরা
রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ। অতি সম্প্রতি মহারাষ্ট্রের রাজ্যপাল
হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।সাক্ষাতকালে
তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মহারাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। এদিন
বেশ কিছুক্ষন সময় কাটান তাঁরা।প্রসঙ্গত, মহারাষ্ট্রের
আগে তিনি তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল ছিলেন।
akb tv news
25.03.2026

