বুধবার রামনবমীর সপ্তমীতে মা কালীর ‘শরণাপন্ন’
হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন শ্যামা সঙ্গীত নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট
করেছেন প্রধানমন্ত্রী। ‘কালী কালী বল রসনা’ গান পোস্ট করে তিনি লিখেছেন, ‘মাতৃদেবীর
আরাধনা ভক্তদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সঞ্চার করে। তাঁর আধ্যাত্মিক সাধনা সকলকে নবশক্তিতে
পূর্ণ করে।’ বুধবার নবরাত্রির সপ্তমী। এদিন নবম মহাবিদ্যার সপ্তমদেবী মা কালরাত্রি
পূজিত হন।এদিন দু’টি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম পোস্টে তিনি মা
কালরাত্রির রূপের বর্ণনার একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘মা কালরাত্রিকে প্রণাম! তাঁর
আশীর্বাদ সকলের জীবনে সাহস নিয়ে আসুক। সংকল্প ও সাফল্যে পথ সমৃদ্ধ করুক।’ তারপরই কালী কালী বল রসনা’ শ্যামাসঙ্গীত পোস্ট করেন তিনি।
akb tv news
25.03.2026

