আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইজ়রায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মধ্যপ্রাচ্যে চলা তীব্র সংঘাতের আবহে ইজ়রায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মধ্যরাতে দুই দেশের প্রধানের মধ্যে কথা হয়। যুদ্ধ পরিস্থিতি নিয়েই দু’জনের মধ্যে আলোচনা হয়।একই সঙ্গে ইজ়ারায়েলের প্রধানমন্ত্রীকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আবেদন জানিয়েছেন নরেন্দ্র মোদী।প্রসঙ্গত, গত শনিবার থেকেই জ্বলছে মধ্যপ্রাচ্য। ইরানের উপর হামলার তীব্রতা বাড়াচ্ছে ইজ়রায়েল-আমেরিকা। ইজ়রায়েলে প্রত্যাঘাত জারি রেখেছে ইরান। একের পর এক মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে  আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে ফিরেই মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসেছিলেন তিনি। সূত্রের খবর বৈঠকের পরই নেতানিয়াহুকে ফোন করেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তিনি লেখেন,“সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি। সাধারণ নাগরিকদের নিরাপত্তাকেও যাতে অগ্রাধিকার দেওয়া হয়, সেই নিয়েও কথা হয়েছে।” 

     






    akb tv news 

    02.03.2026

     

     

     


    3/related/default