নিজস্ব প্রতিনিধিঃ
পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ পড়তে পারে ভারতেও। এনিয়ে সব
রাজ্যকে এবার সতর্ক করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি চিঠি
পাঠানো হয়েছে রাজ্যগুলিকে। ওই চিঠিতে ভারতে অশান্তির আশঙ্কা করেছে কেন্দ্র।
প্রয়োজনে সতর্কতামূলক পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছে চিঠিতে। মধ্যপ্রাচ্যের
পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী। শান্তির বার্তা দিয়েছেন তিনি। আলোচনার মাধ্যমে দ্রুত পরিস্থিতি উন্নত করার
বিষয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সূত্রের খবর, ২৮শে ফেব্রুয়ারি
সব রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের
তরফে। চিঠিতে লেখা, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ভারতে বড় প্রভাব ফেলতে পারে।
দেশেক অভ্যন্তরে অশান্তি তৈরি করতে পারে। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হতে
পারে। বিশেষ করে যে কোনও সভা বা ধর্মীয় সভায় অশান্তি ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।
কোনও উস্কানিমূলক বার্তা যাতে অশান্তি না ছড়ায় সেদিকেও রাজ্যগুলিকে নজর দিতে বলা
হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। সূত্রের খবর, চিঠিতে আমেরিকা, ইজরায়েল
এবং ইরানের কনসুলেট অফিসের নিরাপত্তার উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সিসিটিভির নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
akb tv news
02.03.2026

