নিজস্ব প্রতিনিধিঃ
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের
বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা দেওয়ার প্রস্তাব দিয়েছিল তৃণমূল
কংগ্রেস। সেই প্রস্তাবে সায় দিয়েছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও। সেই ইমপিচমেন্ট প্রস্তাব
আনার প্রক্রিয়া এবার অনেকটাই এগোল। ইতিমধ্যেই ওই প্রস্তাবের পক্ষে সই সংগ্রহের কাজ
সম্পন্ন হয়েছে। বিরোধী শিবিরের এই পদক্ষেপ
কেন্দ্রের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশলের অংশ মাত্র। সূত্রের খবর, এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধী শিবিরের
একাধিক দলকে এক ছাতার তলায় এনে প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ
ভূমিকা নিয়েছে তৃণমূল নেতৃত্বই। ইতিমধ্যেই লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাবের খসড়ায় প্রয়োজনীয়
১০০ জন সাংসদের স্বাক্ষরের থেকে অনেক বেশি, প্রায় ১৩০ জনেরও বেশি সাংসদ সই করেছেন।
রাজ্যসভার ক্ষেত্রেও একই ছবি। সেখানে প্রয়োজনীয় ৫০ জন সাংসদের বদলে ৬০ জনেরও বেশি সাংসদ
ইতিমধ্যেই প্রস্তাবে স্বাক্ষর করেছেন।
akb tv news
12.03.2026

