নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার আগরতলার সুকান্ত একাডেমিতে ডিস্ট্রিক্ট ট্রাইবাল ওয়েলফেয়ার ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট এর উদ্যোগে 2025-26 সালের জন্য "ক্লিন হোস্টেল গ্রিন হোস্টেল" অভিযানের পশ্চিম ত্রিপুরা জেলা স্তরের পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জিলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। তাছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা কল্যাণ আধিকারিক উত্তম কুমার ভৌমিক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার ১৬টি হোস্টেলের মধ্যে তিনটি বালক এবং তিনটি বালিকা হোস্টেলকে পুরস্কৃত করা হয়। প্রসঙ্গত হোস্টেলগুলিকে সবুজায়ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ভিত্তিতেই কুড়িটি বিষয়ের উপর মূল্যায়ন করে নির্বাচিত করা হয়। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে অবগত করেন পশ্চিম ত্রিপুরা জেলার জিলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল।
akb tv news
12.03.2026

