আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নয়াদিল্লি।।AKB TV News

    আরশি কথা



    নিজস্ব প্রতিনিধিঃ 

    মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বন্ধ হরমুজ প্রণালী। এরফলে বন্ধ তেল সরবরাহ। সেক্ষেত্রে ভারতের ভান্ডারে আর কতদিনের তেল রয়েছে, সেই নিয়ে জল্পনা বাড়ছিল। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে আর ২৫ দিনের তেল মজুত রয়েছে ভারতের ভান্ডারে। সেক্ষেত্রে বিকল্প উপায়ে তেল কেনার বিষয়ে কী ভাবছে দিল্লি, সেই বিষয়ে প্রশ্ন উঠছিল। এই আবহে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নয়াদিল্লি। ভারতীয়দের নিরাপত্তাতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে।কেন্দ্র সূত্রে খবর, ভারতে কত তেল সরবরাহ রয়েছে, তা মনিটর করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া কত তেল মজুত রয়েছে, তাও মনিটর করা হবে বলে খবর। বিদেশ মন্ত্রণালয় সূত্রে খবর, কন্ট্রোল রুমটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। এছাড়া, ভারতীয় নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তা করেও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুম। টোল-ফ্রি নম্বরও দেওয়া হয়েছে। 











    akb tv news 

    04.03.2026

     


    3/related/default