নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার লোকভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এনসিসি ক্যাডেটদের সংবর্ধনা জ্ঞাপন
করা হয়। ২০২৫-২৬ সালে রিপাবলিক ডে ক্যাম্প বা আরডিসি এবং
থাল সেনা ক্যাম্প বা টিএসসিতে অংশগ্রহণকারী এনসিসি ক্যাডেটদের সংবর্ধনা দেওয়া হয় এদিন।রাজ্যের
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ক্যাডেটদের
সংবর্ধনা প্রদান করেন। রাজ্যপাল তার বক্তব্যে ক্যাডেটদের শৃঙ্খলা-পরায়ণতা এবং দেশপ্রেমের
প্রশংসা করেন। তিনি বলেন, এনসিসি ক্যাডেটরা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
এবং তাদের এই সাফল্য রাজ্যের জন্য গর্বের। প্রসঙ্গত, ক্যাডেটরা দিল্লির প্রজাতন্ত্র
দিবসের প্যারেড এবং অন্যান্য জাতীয় স্তরের ক্যাম্পে যেমন টিএসসি ত্রিপুরার প্রতিনিধিত্ব
করে যে কৃতিত্ব অর্জন করেছে, তার জন্য তাদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়
এদিন অনুষ্ঠানে। মূলত ক্যাডেটদের মনোবল বাড়াতে এবং রাজ্যের অন্যান্য তরুণদের এনসিসিতে
যোগ দিতে উৎসাহিত করার জন্য আয়োজিত হয় এই অনুষ্ঠান।
akb tv news
03.03.2026

