আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রতিবেশী রাষ্ট্রগুলিতে হামলা চালানো উচিত হয়নি।। ইরানের প্রেসিডেন্ট।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ইজ়রায়েল-আমেরিকার যৌথ অভিযানের প্রত্যাঘাত স্বরূপ পশ্চিম এশিয়ার একাধিক দেশে হামলা চালায় তেহরান। সৌদি আরব, কাতার, কুয়েত থেকে ওমান, বাহরিন… ইরানি মিসাইলে কেঁপে উঠেছে। তবে,এবার থেকে আর প্রতিবেশী দেশগুলিতে হামলা চালাবে না ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলিতে হামলা চালানো উচিত হয়নি। এর জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কেন সুর নরম করল তেহরান? এব্যাপারে তিনি জানান, ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী রাষ্ট্রগুলির উপর আক্রমণ স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ওই রাষ্ট্রগুলি যদি ইরানে হামলা না চালায়, তাহলে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা থেকে বিরত থাকবে। এরপরই প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।

     





    akb tv news 

    07.03.2026

    • নবীনতর

      প্রতিবেশী রাষ্ট্রগুলিতে হামলা চালানো উচিত হয়নি।। ইরানের প্রেসিডেন্ট।।AKB TV News

    3/related/default