আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি’র বৈঠক অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি। পাহাড়ে দলের জয় নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে সাংগঠনিক বৈঠক ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে দল। এই প্রেক্ষাপটে শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে জনজাতি নেতৃত্ব, বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে।ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ জনজাতি মোর্চার বিভিন্ন পদাধিকারী ও দলীয় নেতৃত্ব। এই দিনের বৈঠক সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, সামনে এডিসি নির্বাচন। এই নির্বাচনে দল কি ভাবে কাজ করবে তার জন্য জনজাতি মোর্চার নেতৃত্বদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। বিশেষ করে নির্বাচনী প্রস্তুতি, সংগঠন সম্প্রসারণ, বুথভিত্তিক কার্যক্রম জোরদার করা এবং জনজাতি অধ্যুষিত এলাকায় দলের বার্তা পৌঁছে দেওয়ার বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এডিসি নির্বাচনে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে পাহাড়ের মানুষের সমর্থন নিয়ে বিজেপি ভালো ফল করতে পারে। রাজনৈতিক মহলের মতে, এডিসি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনীতিতে উত্তাপ বাড়তে শুরু করেছে। আর সেই নির্বাচনে ভালো ফল করতে এখন থেকেই সংগঠনকে সক্রিয় করে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য বিজেপি।












    akb tv news 

    07.03.2026

    3/related/default