আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩২তম পর্ব শ্রবন করলেন মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে বড়জলা বিধানসভা কেন্দ্রের ২২ নং বুথেও রবিবার আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩২তম পর্ব শ্রবন কর্মসূচি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বড়জলা এলাকার বিশিষ্ট কৃষক অমরচান সরকারের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন  বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ কুমার দাস, ‘মন কি বাত’-এর স্টেট ইনচার্জ রতন ঘোষ ও কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ত্রিপুরার উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্যের জম্পুই পাহাড়ের কোলে অবস্থিত প্রায় ৩০০০ ফুট উচ্চতার ভাংমুন এলাকার বাসিন্দাদের এক অনন্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে ওই এলাকার মানুষরা দীর্ঘদিনের জলের তীব্র সংকট কাটিয়ে উঠে টেকসই জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও এদিন প্রধানমন্ত্রীর মুখে ত্রিপুরার সোলার বিদ্যুতের সাফল্যের কথা কথা উঠে আসে বলে তিনি জানান।  







    akb tv news 

    29.03.2026


    • নবীনতর

      প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩২তম পর্ব শ্রবন করলেন মুখ্যমন্ত্রী।। AKB TV News

    3/related/default