নিজস্ব প্রতিনিধিঃ
গভীর রাতে স্কুটি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল সাংবাদিক নন্দন চক্রবর্তীর। তিনি স্যন্দন পত্রিকায় কর্মরত ছিলেন l ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে শান্তির বাজার মহকুমার রাজাপুর এলাকায়। বুধবার ভোরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখতে পেয়ে থানায় খবর দেয় l খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানিয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায় l ঘটনার সময় শ্বশুড় বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের সাংবাদিক মহলে।ঘটনায় শোকাহত তার সহকর্মীরা।
akb tv news
18.03.2026

