আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযান কর্মসূচি।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ ও ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন কৃষক, জুমিয়া, ক্ষেত মজুরদের জীবনের জরুরি ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়। সেই মিছিলে অংশ গ্রহণ করতে রাজ্যে এসেছেন সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান। তাছাড়াও এই মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতাজীতেন্দ্র চৌধুরি, সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র কর, উপজাতি গণমুক্তি পরিষদ সম্পাদক রাধাচরণ দেববর্মা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন সম্পাদক শ্যামল দে সহ  অন্যান্যরা। এদিন তারা মিছিল শুরু করলে রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করে।তখন তারা পুলিশি ব্যারিক্যাট ভেঙ্গে বিধানসভা ভবনের দিকে এগিয়ে যায়। পরবর্তীতে রাজবাড়ী উত্তর গেইটে তাদেরকে আটকে দেয় পুলিশ। এই মিছিল ও বিধানসভা   অভিযান থেকে তারা দাবি তুলে, সমস্ত গ্রাম সেবক কেন্দ্রে কৃষক, জুমিয়াদের জন্য পর্যাপ্ত পরিমাণে সার, বীজ, কীটনাশকের ব্যবস্থা করতে হবে,  সমস্ত ধরনের জলসেচ প্রকল্পগুলোকে পুরো কৃষি মরশুমে সচল রাখতে হবে। এম জি এন রেগা আইন বাতিল করা চলবে না। ২০০ দিনের রেগার কাজ ও ৬০০ টাকা দৈনিক রেগার মজুরি বাধ্যতামূলক করতে হবে। ১২৫তম সংবিধান সংশোধন করে এডিসিকে অধিক ক্ষমতা ও অর্থ প্রদান করতে হবে। অবিলম্বে ভিলেজ কমিটির নির্বাচন করতে হবে।প্রত্যেক কৃষকের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কিনতে হবে। প্রত্যেক ব্লকে ধান ক্রয়কেন্দ্র স্থাপন করতে হবে ইত্যাদি।










    akb tv news 

    18.03.2026

    3/related/default