আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শীর্ষ আদালতের নির্দেশে আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে ভিলেজ কমিটি নির্বাচন।।AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ 

    বলা যায় প্রায় এক দশক পর আগামী জুন মাসের শেষ সপ্তাহে টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বুধবার দেশের সর্বোচ্চ আদালতে সংশ্লিষ্ট মামলার শুনানী  ছিল। সেখানে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী ভাস্কর দেববর্মা জানান, সুপ্রিম কোর্টের কোর্ট নং ১৪-তে দুটি বিষয় শুনানির জন্য বিচারপতি মনোজ মিশরা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চে ওঠে। একটি বিষয় ছিল দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভিলেজ কমিটি নির্বাচন এবং অন্যটি ছিল টিটিএএডিসি-র বিভিন্ন বিল, যা এখনও রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এদিন আদালতে সংশ্লিষ্ট মামলার শুনানী ছিল। সেখানে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় সম্মতি দিয়েছে সুপ্রীম কোর্ট।সেখানে জানানো হয়েছে, ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া ২০২৬ সালের জুন মাসের শেষ সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা হবে। বিষয়টি পুনরায় শুনানির জন্য আগামী ২০ মে ধার্য করা হয়েছে। ফলে সুপ্রিম কোর্টের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাবে। অন্যদিকে, টিটিএএডিসি-র বকেয়া বিল সংক্রান্ত মামলায় আদালত রিট পিটিশন গ্রহণ করে সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে।

     







    akb tv news 

    18.03.2026

    3/related/default